গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নাইজারে সামরিক অভ্যুত্থান ঘোষণা, প্রেসিডেন্ট আটক

Link Copied!

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ঘোষণা করেছেন একদল সৈন্য। দেশটির জাতীয় টেলিভিশনে অভ্যুত্থানের ঘোষণা দেন তারা। ক্ষমতা দখলের পর দেশজুড়ে কারফিউ ঘোষণা করা হয়েছে। এর আগে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেন সৈন্যরা। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট এখনো প্যালেসে বন্দি।

বুধবার (২৬ জুলাই) দেশের একদল সেনা প্রেসিডেন্ট মোহামেদ বাজাউমের প্রাসাদ ঘিরে ফেলেছিল। কিছুক্ষণের মধ্যেই জানা গিয়েছিল, প্রেসিডেন্টের নিরাপত্তায় থাকা কিছু এলিট গার্ডও সেনা বিদ্রোহে সামিল হয়েছে। বৃহস্পতিবার এএফপি সংবাদ সংস্থা জানিয়েছে, সেনা সেখানে ক্ষমতা দখল করেছে।

অভ্যুত্থানের ঘোষণা দিয়ে সৈন্যরা জানান, দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে। এ ছাড়া সংবিধান বাতিলের পাশাপাশি সকল প্রতিষ্ঠান এবং সীমান্ত বন্ধ করে দিয়েছেন তারা। খবর বিবিসির।

আরও পড়ুন-   প্রধানমন্ত্রী দেশে পৌঁছেছেন

বুধবার রাতে একদল সৈন্য জাতীয় টেলিভিশনে ঘোষণা করেন, প্রেসিডেন্টকে তার পদ থেকে অপসারণ সরা হয়েছে।

অভ্যুত্থান ঘোষণা করে কর্নেল আমাদু আবদরামান জানান, দেশের সীমান্তগুলো বন্ধ করা হয়েছে এবং দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

এ সময় দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর আরও ৯ কর্মকর্তা তাকে ঘিরে ছিলেন।

কর্নেল আমাদু আবদরামান বলেন, দেশজুড়ে নিরাপত্তা পরিস্থিতির অবনতি এবং অপশাসন বেড়ে যাওয়ায় নাইজারের প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এ সময় তিনি বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেন তার প্রাসাদের রক্ষীরা। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

এ সময় প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়, রক্ষীরা অর্থহীন গণতন্ত্রবিরোধী আন্দোলন শুরু করেছে। প্রেসিডেন্টের পরিবার সদস্যদের প্রেসিডেন্ট প্রাসাদেই রাখা হয়েছে বলেও জানানো হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন