গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জনগণের প্রতি সংহতি প্রকাশে লেবানন সফরে জাতিসংঘের মহাসচিব

  • জনগণের প্রতি সংহতি প্রকাশে লেবানন সফরে জাতিসংঘের মহাসচিব

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস

Link Copied!

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস লেবাননের জনগণের প্রতি সংহতি জানাতে দেশটির রাজধানী বৈরুত সফর করছেন।

গুতেরেস এক্সে এক পোস্টে বলেন, ‘আমি লেবাননের জনগণের প্রতি সংহতি প্রকাশের জন্য বৈরুতে সফরে এসেছি। এই যুদ্ধ তারা চায়নি। তাদের টেনে যুদ্ধে আনা হয়েছে। জাতিসংঘ ও আমি লেবানন এবং এই অঞ্চলের যে শান্তিপূর্ণ ভবিষ্যত প্রাপ্য, সেই লক্ষ্যে প্রচেষ্টা চালাতে কোনো ত্রুটি রাখব না।’

লেবাননে ২ মার্চ থেকে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সর্বশেষ তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় দেশটিতে অন্তত ৬৮৭ জন নিহত হয়েছে।

লেবাননে হামলা চালানোর পর শুক্রবার বিমান থেকে লিফলেট ফেলেছে ইসরায়েলি সেনাবাহিনী লিফলেটগুলোতে লেবাননের জনগণের উদ্দেশে লেখা ছিল, ‘হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে, যা ইরানের ঢাল।’

অন্য একটিতে বলা হয়, ‘লেবাননের সিদ্ধান্ত তোমাদের—অন্য কারো নয়।’

এ ছাড়া লিফলেটে একটি কিউআর কোড যুক্ত ছিল। সেখানে উল্লেখ করা হয়, ইসরায়েলি সামরিক গোয়েন্দা ইউনিট ‘ইউনিট-৫০৪’ লেবানন ও তার জনগণের ভবিষ্যৎ সুরক্ষায় কাজ করছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…