গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

চিরিরবন্দরে কিশোরের গলা কাটা লাশ উদ্ধার

Link Copied!

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় রাস্তার ধারে ফসলি জমির পাশ থেকে মিরাজুল ইসলাম (১৪) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে চিরিরবন্দর থানার পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) আনুমানিক রাত ১০ টার দিকে উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার গ্রামের আইজুল মেম্বার পাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বজলুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মিরাজুল ইসলাম চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর পশুহাট এলাকার আমিনুল ইসলামের ছেলে। মিরাজুল ইসলাম পালপাড়া দ্বি-মূখী পল্লী উন্নয়ন আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানাগেছে।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোঃ বজলুর রশিদ জানান, অনুমানিক রাত ১০ টার দিকে ওই এলাকার রাস্তা দিয়ে বাজারগামী কয়েকজন পথচারী তার গলা কাটা মরদেহ দেখতে পায়। পরে চিরিরবন্দর থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে তদন্ত চলছে। এছাড়া অপরাধীদে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

মিরাজের বাবা আমিনুল ইসলাম বলেন, রাত ৮ টার দিকে আমার ছেলে বাজার করতে রাণীরবন্দর বাজারে যায়। পরে রাত ১০টা পার হয়ে গেলেও সে বাড়ি ফিরে না আসায় তাকে অনেক খোঁজাখুজি করি। পরে জানতে পারি আমার ছেলের গলাকাটা মরদেহ নাকি রাস্তার পাশে পড়ে আছে। সেখানে গিয়ে দেখতে পাই আমার ছেলে মিরাজের সাথে থাকা বাই-সাইকেলটিসহ রাস্তার ধারে তার গলাকাটা মরদেহ পড়ে আছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ