গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ডেঙ্গুতে রেকর্ড ১৩ মৃত্যু, হাসপাতালে ১৫৩৩ রোগী

Link Copied!

দেশে গেলো ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে, যা এ বছরের মধ্যে রেকর্ড সর্বোচ্চ। তবে রোগীর সংখ্যা গতদিনের তুলনায় কিছুটা কমেছে। নতুন ১৩ জনসহ এ বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ১২৭ জনের।

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমাবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৩৩ জন রোগী। আগের দিন একই সময়ে এই সংখ্যা ছিল এক হাজার ৫৮৯।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৭৭৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ৭৫৪ জন ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন-   রামগড়ে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

নতুন আক্রান্ত মিলিয়ে দেশের হাসপাতালগুলোতে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৫৬৯ জনে। এরমধ্যে ঢাকায় তিন হাজার ৪৪৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি আছেন দুই হাজার ১২৬ জন।

২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এক হাজার ৩৯২ জন।

চলতি বছরে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার জনে। চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৮ হাজার ৩০৪ জন।

আরও পড়ুন-   বিএনপি-পুলিশ সংঘর্ষে বগুড়ায় রণক্ষেত্র, দুপক্ষে আহত অনেক

দেশে ডেঙ্গু রোগ মারাত্মক আকার ধারণ করে ২০১৯ সালে। ওই বছর দেশে এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন।

আর ডেঙ্গুতে সবচেয়ে প্রাণহানি ঘটেছে ২০২২ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। মারা যান ২৮১ জন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…