গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বহিস্কার

Link Copied!

গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তারকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। নিজ স্বার্থ চরিতার্থের জন্য বেপরোয়াভাবে দলের গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাকে বহিস্কার করা হয়।

শুক্রবার (২৩ জুন) জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি লুদমিলা পারভীন ছন্দা ও সাধারণ সম্পাদক মাহামুদা পারুলের যৌথ স্বাক্ষরিত এক পত্রে শ্যামলী আক্তারকে বহিস্কার করেন।

বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদা পারুল।

আরও পড়ুন-   বরিশালে চলছে বিএনপির তারুণ্যের সমাবেশ

তিনি বলেন, শ্যামলী আক্তারের নানা অপকর্মের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছিল। একই কারণে ২০১৮ সালেও তাকে বহিস্কার করা হয়েছিলো। পরবর্তী কোনভাবে আবারও দলে প্রবেশ করে গঠনতন্ত্র পরিপন্থি কাজে লিপ্ত থাকায় আবারও বৃহস্পতিবার শ্যামলীকে আজীবন বহিস্কার করা হয়েছে।

ওই পত্রে উল্লেখ করা হয়, গাইবান্ধা জেলা মহিলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শ্যামলী আক্তার দলকে ব্যবহার করে নিজ স্বার্থ চরিতার্থের জন্য বেপরোয়াভাবে দলের গঠনতন্ত্র বহির্ভূত কার্যকলাপে লিপ্ত হয়েছে। তার এমন কর্মকান্ডে মহিলা আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখাসহ সংগঠনের সকল পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

এ বিষয়ে অভিযুক্ত শ্যামলী আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া সম্ভব হয়নি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন