জামালপুর জেলার বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূধর্ব -১৭) ২০২৩ উদ্বোধন হয়েছে।
সোমবার (৫ জুন) সকালে বকশীগঞ্জে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্ট উদ্বোধন হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার।
আরও পড়ুন- আ.লীগ দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেঃ শেখ হাসিনা
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) আতাউর রব্বি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আজিজুল হক।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ছরুয়ার আলম, বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তুহিনুল হক, বগারচর ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম, সদর ইউপি প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল প্রমূখ।
উদ্বোধনী খেলায় বগারচর ইউনিয়ন পরিষদ একাশদ বনাম বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ একাদশ ফুটবল দল অংশগ্রহণ করে।



