গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে শিক্ষাপ্রতিষ্ঠানে মাউশির নির্দেশনা

Link Copied!

ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষা অফিস পরিচ্ছন্ন রাখার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। স্কুল-কলেজ ও শিক্ষা অফিসগুলোকে নির্দেশ প্রদান করে নিশ্চিত করতে বলা হয়েছে যেনো প্রতিষ্ঠানের ভবন ও আশপাশে মশার সম্ভাব্য প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে।

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

এছাড়া, ডেঙ্গু-চিকুনগুনিয়ার বিস্তার রোধে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে বলা হয়েছে সব শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীকে।

আরও পড়ুন-   রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

শনিবার (২০ মে) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনায় বলা হয়েছে, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলোর ভবন ও আশপাশের খোলা জায়গা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিসগুলো ভবন, খোলা জায়গা, মাঠ, ফুলের টব, পানির পাম্প বা পানি জমে এ রকম পাত্র, ফ্রিজ বা এসির পানি জমার ট্রে, পানির ট্যাপের আশেপাশের জায়গা, বাথরুম ও কমোড, গ্যারেজ, নির্মাণাধীন ভবন, লিফট ও সিঁড়ি, পরিত্যক্ত বস্তুসহ মশার সম্ভাব্য প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন-   নির্বাচন নিয়ে কূটনীতিকদের মাথা ঘামানোর দরকার নেইঃ কাদের

আদেশে আরও বলা হয়েছে, শিক্ষকরা শিক্ষার্থীদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে স্বাস্থ্যবিধি অনুসরণের বিষয়ে পরামর্শ দেবেন।

আর শিক্ষা অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার রোধে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দপ্তর ও সিটি কর্পোরেশনকে প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে আদেশে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন