গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের হামলা

Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আসা নেতাকর্মীদের ওপর ছাত্রলীগ দুই দফা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে টিএসসি প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এতে ছাত্র অধিকার পরিষদের ৩ জন গুরুতরসহ অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

জানা যায়, এই হামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামসহ আরও অনেকে আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

আরও পড়ুন-    টানা দ্বিতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ছাত্র অধিকার পরিষদ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল টিএসসিতে। তবে ছাত্রলীগ নেতাকর্মীরা আগে থেকে টিএসসিতে অবস্থান নেয়। ছাত্র অধিকারের নেতাকর্মীরা সেখানে এলে পাল্টা স্লোগান দিতে থাকে ছাত্রলীগ। এভাবে ১০-১৫ মিনিট চলার পর ছাত্র অধিকার পরিষদ স্থান ত্যাগ করতে চাইলে মারধর শুরু করে ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রথমে টিএসসি গেটে পরে ডাস চত্বর এবং মিলন চত্বরে ছাত্র অধিকারের ওপর হামলা চালায় ছাত্রলীগ।

ছাত্র অধিকার পরিষদের ঢাবি শাখার সভাপতি আসিফ মাহমুদ বলেন, আমরা টিএসসিতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে এলে তারা গেটেই আমাদের বাধা দেয়। বিদ্রুপ করে স্লোগান দিতে থাকে। আমরা চলে যেতে চাইলে আমাদের ওপর কয়েকধাপে হামলা চালায়। আমাদের কেন্দ্রীয় সভাপতি ইয়ামিন মোল্লা, সহ-সভাপতি আখতার হোসেন এবং কর্মী ইউনুস গুরুতর এবং আরও ১০ জনের বেশি আহত হয়েছে। তাদের আমরা ঢাকা মেডিকেলে নিয়ে এসেছি। ঢাবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এ হামলা হয়েছে।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টিএসসিতে নেতাকর্মীদের অবস্থান নেওয়ার নির্দেশনা দেয় ঢাবি ছাত্রলীগের শীর্ষ নেতৃত্ব। তবে ছাত্র অধিকারের প্রোগ্রামে বিশৃঙ্খলা তৈরি করলেও মারধরের কোনো নির্দেশনা ছিল না।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন