গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ই-পাসপোর্ট দিতে পাসপোর্টের ডিজিকে নির্দেশ

Link Copied!

বাংলা অডিও গানের যুবরাজখ্যাত গায়ক আসিফ আকবরকে ই-পাসপোর্ট দিতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২১ জানুয়ারি) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মোঃ বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আসিফের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, তার সঙ্গে ছিলেন এম আনিসুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী, সহকারী অ্যাটর্নি জেনারেল গোলাম সারওয়ার পায়েল।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে সেই শিক্ষার্থীদের খোঁজ নেয়নি আয়োজক কমিটি

আসিফের আইনজীবী ব্যারিস্টার সাজ্জাদ হায়দার বলেন, ‘দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবরের পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়ে গত ১ সেপ্টেম্বর রুল জারি করেন হাইকোর্ট। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে আজ রুলটি নিষ্পত্তি করে দিয়েছেন আদালত। এর ফলে এখন শিল্পী আসিফ আকবরকে ই-পাসপোর্ট দিতে হবে।’

ই-পাসপোর্টের আবেদনের এক বছর হয়ে গেলেও পাসপোর্ট না পাওয়ায় গত বছরের ৩০ আগস্ট হাইকোর্টে রিট দায়ের করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর।

রিটে স্বরাষ্ট্র সচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস, ঢাকা), যুগ্ম-পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…