গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নবাবগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে তিন মাসের কারাদন্ড

Link Copied!

দিনাজপুরের নবাবগঞ্জে গাঁজা সেবনের অপরাধে ৪ জনকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০(একশত) টাকা জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার দুপুরে উপজেলার দাউদপুর কলেজের পিছনে গাঁজা সেবনকালে আটকের পর ঘটনাস্থলে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অনিমেষ সোম এই কারাদন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, দাউদপুর গ্রামের শাহাবুল আলম (৩০), একই গ্রামের হালুয়া ঘাট পাড়ার মোঃ জাহিদ ফেরদৌস (২৭), মালার পাড়ার মোঃ ইমরান হোসেন (২৭), লাউগাড়ী পাড়ার মোঃ মামুনুর রশিদ (২৭)। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দাউদপুর কলেজের পিছনে কয়েকজন যুবক গাঁজা সেবন করছে। এমন সংবাদ পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে উপজেলা নিবার্হী অফিসার ও নিবার্হী ম্যাজিস্ট্রেট অনিমেষ সোম ঘটনাস্থলে হাজির হয়ে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) কলাম ২১ অনুযায়ী অপরাধে প্রত্যেকের ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ (একশত) টাকা করে জরিমানা করেন। আজ শনিবার বিকেলে তাদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

আরও দেখতে পারেন-

⇒ ‘এক চীন’ নীতিতে বিশ্বাসী বাংলাদেশ

⇒ নওগাঁয় প্রাইভেটকার খাদে পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

⇒ ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে ৫০ টাকা!

⇒ ২২৮ বৎসরের পুরনো মুঘল আমলের ঐতিহাসিক “কাজীর মসজিদ”

নেই মেসি-নেইমার, আছেন রোনালদো

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…