গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বঙ্গোপসাগরে আবার লঘুচাপ

Link Copied!

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। টি আরও ঘণীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। লঘুচাপটি বর্তমানে শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে এ বিষয়ে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপটি আরও ঘনীভূত হতে পারে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। তবে লঘুচাপটি আরও ঘনীভূত হলেও এর প্রভাব বাংলাদেশে পড়বে না। এমনকি এর প্রভাবে বাংলাদেশের কোথাও কোনো ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। লঘুচাপটির সম্পূর্ণ প্রভাব শ্রীলঙ্কার ওপর দিয়ে যাবে।

আরও পড়ুন-  পুলিশ জনগণের হয়ে জনগণের পাশে যেতে পেরেছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, এই লঘুচাপটির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসকারীদের চিন্তিত হওয়ার কোনো কারণ নেই।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া, ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। তবে আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার অবস্থা কিছুটা পরিবর্তন হতে পারে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…