গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সেনাপ্রধানের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনী প্রতিনিধি দলের সাক্ষাৎ

Link Copied!

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমার সেনাবাহিনীর তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

বুধবার (২৬ অক্টোবর) মিয়ানমারের ব্যুরো অব স্পেশাল অপারেশনের কমান্ডার জেনারেল ফোঁ মিয়াতের নেতৃত্বে প্রতিনিধি দলটি সেনাবাহিনীর সদর দপ্তরে এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে এ সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় ছাড়াও প্রতিনিধি দলটি নিজ দেশের পরিস্থিতির ওপর আলোকপাত করেন এবং বন্ধুপ্রতিম দেশ হিসেবে পারস্পরিক সৌহার্দ্য অটুট রেখে নিজ দেশের শান্তি-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন বলে জানান।

এ সময় সেনাবাহিনী প্রধান দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়ন, উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের বিভিন্ন বিষয় সংক্রান্ত যৌথ আলোচনা, প্রশিক্ষণ বিনিময়, সম্মিলিত দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাসঙ্গিক তথ্য বিনিময় ইত্যাদি বিষয়ে আলোচনা করেন এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকল্পে একসাথে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুন-  নকশা খোদাইকৃত ২৭০০ বছরের শিলালিপির সন্ধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বলেন, ‘বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকবৃন্দ একটি আঞ্চলিক সমস্যা।’ দীর্ঘদিন এই জনগোষ্ঠীকে স্থান দেওয়ার ফলে সৃষ্ট নিরাপত্তা-ঝুঁকিসমূহ দূরীকরণের লক্ষ্যে তিনি দ্রুত রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

মিয়ানমারের প্রতিনিধি নিজ দেশের প্রগতি ও নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছেন বলে জানান এবং বাংলাদেশের সাথে মিত্রতা ও অধিকতর যোগাযোগের মাধ্যমে দ্বিপাক্ষিক বিষয়াদির সমাধানে আগ্রহ প্রকাশ করেন।

এরপরে প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসাননের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে চিফ অব জেনারেল স্টাফ বাংলাদেশ ও মিয়ানমার সেনাবাহিনীর প্রশিক্ষণ বিনিময় ও মান উন্নয়নে সহযোগিতা, দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলায় সহযোগিতা ইত্যাদি বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোকপাত করেন।

এ সময় তিনি সীমান্ত এলাকায় সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বনের বিষয়টি স্মরণ করিয়ে দেন এবং সন্ত্রাসীরা কোনো দেশের পক্ষেই কাজ করে না বলে মন্তব্য করেন।

এ ছাড়াও চিফ অব জেনারেল স্টাফ দুই দেশের সামরিক প্রশিক্ষণ বিনিময়ের তুলনামূলক চিত্র তুলে ধরেন এবং সীমান্ত এলাকায় শান্তিরক্ষার জন্য উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একসাথে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

মিয়ানমারের প্রতিনিধি দলের বাংলাদেশ সেনাবাহিনী সদর দফতরে সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে উভয় সেনাবাহিনীর সম্পর্ক আরও সূদৃঢ় হবে এবং সামরিক বিষয়াদি আরও সহজতর হবে বলে আশা করা যায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…