গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বৃষ্টি থাকবে আরও তিন-চার দিনঃ আবহাওয়া অধিদপ্তর

Link Copied!

আজ থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে থাকবে, এমন তথ্য আগেই জানিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী ভোর থেকে আশ্বিনের টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন ঘর থেকে বের হওয়া মানুষ।

রোববার (২ অক্টোবর) ভোর থেকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে জীবিকার তাগিদে ঘর থেকে বের হয়েছেন কর্মমুখী মানুষ। বৃষ্টির সঙ্গে যোগ হয়েছে গণপরিবহন সংকট। আবার বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।

পল্টন মোড়ে ছাতা মাথায় বাসের জন্য অপেক্ষা করছিলেন বেসরকারি চাকরিজীবী তাহমিনা, যাবেন বনানী। তিনি বলেন, বৃষ্টি উপেক্ষা করেই অফিসে যেতে হচ্ছে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও বাস পাচ্ছি না। বৃষ্টির কারণে সড়কে আজ বাস অনেক কম। একদিকে বৃষ্টি, অন্যদিকে পরিবহন সংকট। সব মিলিয়ে কাজে বা অফিসের জন্য বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন- করোনাঃ আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪৮০

কয়েকজন বাসের চালকের সাথে কথা হলে তারা জানান, বৃষ্টির কারণে রাস্তায় বাস কম। পুরো রাস্তায় মানুষ দাঁড়িয়ে আছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তবা বাসের সংখ্যা বাড়বে। কিন্তু রাস্তায় যানজটও আছে কিছুটা।

এদিকে বৃষ্টিপাতের তথ্যে আজ (২ অক্টোবর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জানিয়েছেন, আরও তিন থেকে চার দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

তিনি বলেন, গতকাল সকাল ৯টা থেকে আজ সকাল ৯টা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৫০ মিলিমিটার। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে মাত্র ২ মিলিমিটার।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…