গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত ছেলের ছবি প্রকাশে রাজি হন শাকিব!

Link Copied!

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সন্তান শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনলেন শাকিব খান ও শবনম বুবলী।

এর আগে, বেবি বাম্পের ছবি করেও বিস্তারিত কিছু জানাতে অস্বীকৃতি জানান বুবলী, এ ঘটনার ৪ দিনের মাথায় আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিষয়টি প্রথমে প্রকাশ্যে আনেন তিনি। পরে শাকিবও শেহজাদ খান বীরের একটি আদুরে ছবি পোস্ট করে দোয়া চান। যদিও বিষয়টি প্রকাশের সিদ্ধান্ত হয় গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে।

শোনা যাচ্ছে, মধ্যরাতে বুবলীর বাসায় শাকিব, বুবলী ও কয়েকজন ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন, তখন সন্তানের বিষয়টি প্রকাশের সিদ্ধান্তে পৌঁছতে গিয়ে মধ্যরাত পেরিয়ে যায়। পরে প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত ছেলের ছবি প্রকাশে রাজি হন শাকিব!

আরও পড়ুন- উলিপুরে পুড়াতন মটর বাইকের শোরুম উদ্বোধন

সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমে বলা হয়েছে, ছেলের ছবি প্রকাশের বিষয়ে শাকিবের মত ছিল না, কিন্তু বুবলী তার অবস্থানে অনড় ছিলেন। যার ফলে সিদ্ধান্ত নেওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত চূড়ান্ত হয় আজ শুক্রবার ছবি প্রকাশ হবে।

এরপর শাকিব-বুবলী নিজেরাই ছবিগুলো প্রকাশ করে নিশ্চিত করলেন শেহজাদ খান বীর তাদের সন্তান।

জানা গেছে, ২০২০ সালের ২১ মার্চ বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিক্যাল হাসপাতালে। বর্তমানে বীরের বয়স আড়াই বছর।

বুবলীর পরিবারের এক সদস্য জানিয়েছেন, বুবলীর সন্তানের ডাকনাম বীর, ২০২০ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘বীর’ ছবির নামটিই ছেলের নাম হিসেবে বেছে নিয়েছেন শাকিব খান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…