গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কোরিয়ান প্রেমিককে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী

Link Copied!

বাংলাদেশি মডেল ও অভিনেত্রী আফরিনা রাজিয়া তৃণ বিয়ে করলেন এক কোরিয়ান যুবককে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর শুটিং ক্লাবে তাঁর প্রেমিক কোরিয়ান নাগরিক জিনবো চৈর সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিনেত্রী।

বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, চাকরির সুবাদে বাংলাদেশে আসেন কোরিয়ান নাগরিক জিনবো চৈ। একটি এনজিওর হয়ে পার্বত্য অঞ্চলে কাজ করেন তিনি। প্রথমে তৃণ’র সঙ্গে বন্ধুত্ব, তারপর প্রেম হয়ে যায় তাদের। অবেশেষে সেই সম্পর্ক পরিণয় পেয়েছে।

আরও পড়ুন- এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে লরির ধাক্কায় ৫ পরীক্ষার্থীসহ আহত ৭

জিনবো চৈকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে দারুণ খুশি অভিনেত্রী তৃণ। তিনি বলেন, ‘আমার বর খুবই ভালো মনের মানুষ। এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুশি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

অভিনেত্রী তৃণ ও জিনবো চৈ

অভিনেত্রী তৃণ ও জিনবো চৈ

তৃণ’র স্বামী জিনবো চৈ বলেন, ‘আমি তো প্রথমে বাংলাদেশে এসে থাকতেই চাইনি। মনে হয়েছিল ছয় মাসের বেশি থাকতে পারব না। কিন্তু তৃণের সঙ্গে পরিচয়ের পর ধারণা বদলে যায়। এখন আমি নিজেকে বাংলাদেশিই মনে করি। আর বিয়ে করে তো এ দেশের জামাই হয়ে গেলাম।’

অভিনেত্রী তৃণ

অভিনেত্রী তৃণ

২০১১ সাল থেকে র‌্যাম্পের মঞ্চে নিয়মিত মুখ তৃণ। এরপর বাটেক্সপো, ঢাকা ফ্যাশন উইক, ব্রাইডাল শো, ঢাকার ৪০০ বছর, লাস্ট্রস রানওয়ে-সহ বেশকিছু ফ্যাশন শোয়ে হেঁটেছেন তিনি। মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে তৃণ নাম লেখা টিভি নাটক ও মিউজিক ভিডিওতে। তাঁর অভিনীত নাটকগুলো হলো- ‘চলো হারিয়ে যাই’, ‘সিগারেট’, ‘ভেজা ভেজা বৃষ্টিতে’ প্রভৃতি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…