গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

বেনাপোলে ওয়ারেন্ট ভুক্ত ১৩ জন আসামী গ্রেফতার

Link Copied!

যশোরের শার্শায় বেনাপোল পোর্ট থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৩ জন আসামীকে গ্রেফতার করেছে।

বুধবার (৬ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথকভাবে অভিযান চালিয়ে এই ১৩ জন পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, পুটখালী গ্রামের মৃত ইজার আলীর ছেলে মোঃ কবির হোসেন, মানকিয়া গ্রামের আবু তাহের এর ছেলে মোঃ ইব্রাহিম মোল্লা, বালুন্ডা গ্রামের বক্কার ভোগার ছেলে জুব্বার, একই গ্রামের রউফ শেখ এর ছেলে মামুন, আনারুল্লাহ শেখ এর ছেলে রউফ, ভবারবেড় গ্রামের মৃত সামছুর এর ছেলে মোঃ আবুল বাশার, একই গ্রামের মৃত আবু তাহের এর ছেলে মোঃ শামিম হোসেন টুটুল, খড়িডাঙ্গা গ্রামের কামরুজ্জামানের ছেলে মোঃ নয়ন হোসেন, রঘুনাথপুর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে মোঃ রানা হোসেন, বড় আঁচড়া গ্রামের মোঃ আনারুল ইসলাম এর ছেলে মোঃ সাগর হোসেন ওরফে হৃদয়, বালুন্ডা দক্ষিনপাড়া গ্রামের ফকির আহম্মেদ এর ছেলে মোঃ মাছরান আলী, একই গ্রামের সোলায়মান এর ছেলে মোঃ সাজেদুর রহমান সাইদুর, ভবারবেড় গ্রামের কালু ওরফে লেটাকালুর ছেলে মোঃ মোস্তফা মোস্ত।

আরও পড়ুন-   গাইবান্ধায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

বেনাপোল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জন আসামীকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…