গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ছুটিতে শ্বশুরবাড়ি গিয়ে বিদ্যুতায়িত হয়ে জামাইয়ের মৃত্যু

Link Copied!

বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মিজানুর রহমান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে আরও সাতজন আহত হয়েছেন।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার চাঁপাপুর ইউনিয়নের হাউসপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত মিজানুর রহমান উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের হরিণমারা গ্রামের লোকমান আলী মণ্ডলের ছেলে। তিনি দুপচাঁচিয়া পৌরসভায় কার্যসহকারী পদে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ছুটিতে মিজানুর রহমান শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে যান। শনিবার সকালে বাড়ির পাশের ‘কৌটার পুকুর’ নামে একটি পুকুরে মাছ ধরার জন্য সেচপাম্প দিয়ে পানি সেচ দেওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন। সে সময় তাকে বাঁচাতে গিয়ে তার স্বজন ও প্রতিবেশীদের অন্তত সাতজন আহত হন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, বিদ্যুতায়িত অবস্থায় মিজানুর রহমানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখনও মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 114

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন