ঢাকার কেরানীগঞ্জে একটি ইয়াবা কারখানা ঘিরে রেখে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১০।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে র্যাব-১০ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
র্যাব-১০ জানায়, কেরানীগঞ্জে একটি ইয়াবা কারখানায় তাদের অভিযান চলমান রয়েছে। তবে অভিযান শেষ না হওয়ায় এ মুহূর্তে বিস্তারিত কোনো তথ্য জানানো সম্ভব হচ্ছে না।
র্যাব জানিয়েছে, অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন


