গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

কামরাঙ্গীরচরে পারিবারিক কলহে বিষপানে গৃহবধূর মৃত্যু

Link Copied!

রাজধানীর কামরাঙ্গীরচরে পারিবারিক কলহের জের ধরে বিষপানে শিল্পী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০) জুলাই রাত আনুমানিক ৮ টার দিকে কামরাঙ্গীরচর থানাধীন আলীনগর বড়গ্রাম চেয়ারম্যানবাড়ি রোডের মুসলিম হাজীর বাড়ির ২য় তলার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাত ৯ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৯ টা ৫০ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করেন।

নিহতের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার উলিপুরা গ্রামে। দুই ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি। তার স্বামীর নাম বাদল মিয়া।

নিহতের স্বামী বাদল মিয়া জানান, আমি কাজের উদ্দেশ্যে বাইরে ছিলাম আমার বড় ছেলে আমাকে ফোন করে জানায়, মা বিষ খেয়েছে। পরবর্তীতে আমি বাসায় গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, আমি রান্নার হাঁড়ি পাতিলসহ স্টিলের বিভিন্ন সামগ্রীর ব্যবসা করি। বিয়ের পর তিন সন্তান রেখে আমার স্ত্রী একটি ছেলের সাথে চলে যায়।অনেক বুঝানোর পরে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসি। কিন্তু পরবর্তীতে আবার সেই ছেলের সাথে সে সম্পর্কে জড়িয়ে পড়ে। এটা নিয়ে তার সাথে আমার মাঝে মাঝেই ঝগড়া হত। তাকে অনেক বোঝানোর পরেও সে আমার কোন কথা শোনে না। দুদিন আগে আমার বাসার বাড়িওয়ালা এ বিষয়টি নিয়ে আমার স্ত্রীকে অনেক শাসায় এবং তাকে সাবধান করে দেয়।

নিহতের ছেলে সেলিম জানান, আমি এমব্রয়ডরির কাজের জন্য রাত ৯ টায় বাসা থেকে বের হয়ে সারারাত কাজ করে সকালে বাসায় আসি। আজ আমি ঘুমিয়ে ছিলাম। আনুমানিক রাত আটটার দিকে আমার ছোট বোন আমাকে ডেকে বলে ভাইয়া মা যেন কি খেয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখি মা কেমন করছে। তারপরে আমি আমার বাবাকে খবর দিলে বাবা এসে মাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এখানেই আমার মা মারা যান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরী বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 112

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…