গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

লক্ষ্মীপুরে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

Link Copied!

লক্ষ্মীপুরে যুবদলের ইউনিটগুলোকে গতিশীল করা এবং আগামীর নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে ওয়ার্ড পর্যায় থেকে কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় বুধবার (১৩ মে) বিকেলে লক্ষ্মীপুর পৌর যুবদলের আয়োজনে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে (১২ নম্বর ওয়ার্ড) এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশীদুল হাসান লিংকন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি আব্দুল আলীম হুমায়ুন।

পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর যুবদলের সদস্য সচিব মুনসুর আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাছান মাহমুদ ইব্রাহিম, পৌর শ্রমিক দলের সদস্য সচিব নাজমুল ইসলাম শ্যামল, বিএনপি নেতা মো. তারেক রহমান, মো. আলমগীর হোসেনসহ আরও অনেকে।

সভায় বক্তারা সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নতুন নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

Mamun Hossen

Mamun Hossen

অফিস স্টাফ

সর্বমোট নিউজ: 25

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…