গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ভিসানীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপারঃ স্বরাষ্ট্রমন্ত্রী

Link Copied!

ভিসানীতি যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুক্তরাষ্ট্র ভিসানীতি প্রণয়ন করেছে। ভিসানী‌তির আলোকে মার্কিন যুক্তরাষ্ট্র তা‌দের দে‌শে কা‌কে যে‌তে দিবেন, কা‌কে ‌দি‌বেন না, সেটা তা‌দের নিজস্ব ব‌্যাপার। সেখানে আমাদের মন্তব্য নেই, বলার কিছু নেই।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আরও পড়ুন-   বিবিএনজে’তে স্বাক্ষর করলেন প্রধানমন্ত্রী

ভিসানী‌তির মাধ‌্যমে যা‌দের নি‌ষিদ্ধ করা হ‌য়ে‌ছে এমন এক‌টি তা‌লিকা সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে প্রচার করা হ‌চ্ছে, এটি কি রিউমার নাকি সত্য? আদৌ সরকারের কাছে কোনো তালিকা আছে কিনা? এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভিসানীতি তারা ডিক্লেয়ার করেছেন আমরা শুনেছি। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি।’

তিনি বলেন, ‘কাজেই আমরা যেটি শুনেছি সেটিই জানি। আমরা এখন পর্যন্ত কাকে নিষিদ্ধ করেছে, সেগুলো আমরা জানি না। বরং যে লিস্টটা দিয়েছে, এটির ভিত্তি কি, সেটিও আমি জানি না। যেহেতু কিছুই জানি না আমি মনে করি এটি সম্পর্কে মন্তব্য করার আমার কোনো এখতিয়ার নেই।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…