গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ইরান যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আমিরাত

Link Copied!

ইরান যুদ্ধে যোগ দিতে জোরালো প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর সামরিক অভিযানে সহায়তা করবে দেশটি।

এছাড়া হরমুজ খুলতে সামরিক শক্তি ব্যবহারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সবুজ সংকেত খুঁজছে দেশটি।

আজ বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল। গত ২৮ ফেব্রুয়ার যুদ্ধ শুরু হওয়ার প্রথম থেকেই ইরান আমিরাতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে।

আমিরাতের এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে বলেছেন, তারা যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার কয়েকটি দেশকে মিলে জোট গঠনের আহ্বান জানিয়েছেন। যেই জোট সামরিক উপায়ে জোরপূর্বক হরমুজ প্রণালী খুলবে।

 

হরমুজকে ইরানের নিয়ন্ত্রণ থেকে কিভাবে মুক্ত করা যায় এবং আমিরাত এতে সামরিকভাবে কি অবদান রাখতে পারে এখন সেটিই দেখছে।

এ ব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রতিবেদনের তথ্যটি অস্বীকার করেনি। তারা বলেছে, “হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা বজায় রাখার বিষয়ে একটি ব্যাপক বৈশ্বিক ঐকমত্য তৈরি হয়েছে।”

ত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এর পরপরই হরমুজ বন্ধ করে দেয় তেহরান। এখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ হয়। হরমুজ সবার জন্য উন্মুক্ত না থাকায় এখন বিশ্বব্যাপী জ্বালানির সংকট তৈরির শঙ্কা দেখা দিয়েছে।]


সূত্র: ওয়ালস্ট্রিট জার্নাল

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…