গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে গেম খেলার সময় ফোন বিস্ফোরণ: আহত ২

Link Copied!

লক্ষ্মীপুরের রায়পুরে অ্যান্ড্রয়েড মুঠোফোনে গেম খেলার সময় আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে মো. রুবেল (২২) নামের এক যুবকের দুটি চোখই আশঙ্কাজনকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর দৃষ্টিশক্তি চিরতরে হারানোর আশঙ্কা করছেন চিকিৎসকেরা।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আহত অপর যুবকের নাম শাকিল (২০)। তাঁরা দুজনই চরবগা এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় চরবগা এলাকার চৌধুরী বাড়ির সামনে একটি দোকানে বসে চার্জে যুক্ত থাকা অবস্থায় মুঠোফোনে অনলাইন গেম খেলছিলেন রুবেল ও শাকিল। এ সময় প্রসেসর অতিরিক্ত উত্তপ্ত হয়ে হঠাৎ করেই বিকট শব্দে মুঠোফোনটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় মুঠোফোনের ডিসপ্লে ও ব্যাটারির খণ্ডবিখণ্ড অংশ রুবেলের মুখমণ্ডল ও চোখে তীব্র গতিতে গিয়ে লাগে। পাশে থাকা শাকিলও এতে আহত হন।

ঘটনার পরপরই স্থানীরা রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানান, রুবেলের চোখ ও মুখমণ্ডলের আঘাত অত্যন্ত গুরুতর। বিস্ফোরণের ফলে চোখের ভেতরের অংশে মারাত্মক ক্ষতি হয়েছে। তাঁর দৃষ্টিশক্তি রক্ষা করা যাবে কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে স্থানান্তর (রেফার) করা হয়েছে। শাকিলকে রায়পুরে প্রাথমিক চিকিৎসা শেষে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সোনাপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য জানান, চার্জে দিয়ে গেম খেলার অভ্যাসের কারণে এত বড় দুর্ঘটনা ঘটবে তা কেউ কল্পনাও করতে পারেনি। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শনের জন্য দল পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে মুঠোফোনের ব্যাটারি ওভারহিটিং (অতিরিক্ত গরম) থেকেই এই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 398

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…