গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

চাহিদা অনুযায়ী ঘুষ নেন কর্মকর্তা : না দিলে অডিট আপত্তি

Link Copied!

লক্ষ্মীপুর সদর উপজেলার ১৮টি ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতি অফিস বাবদ ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবি করছেন অডিট কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম। চাহিদা মতো ঘুষ প্রদান না করলে অডিট আপত্তির হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাগণ।

ঘুষ দিতে আপত্তি করায় রাতের আঁধারে সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তাদের নিয়ে দুই দফা সমঝোতা বৈঠক করেছেন তিনি। দাবি না মানলে অনিয়মের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের লক্ষ্মীপুর জেলার হিসাব তত্ত্বাবধায়ক মো. মঞ্জুরুল আলম। গত অর্থবছরেও জেলার ভূমি অফিসগুলো থেকে অর্ধকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে এ কর্মকর্তার বিরুদ্ধে।

সংগৃহীত সিসিটিভি ফুটেজে দেখা যায়, জেলা শহরের পুরাতন শহীদ মিনার এলাকায় একটি একতলা ভবনে চলতি মাসের ৫ তারিখ সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা এবং ৬ তারিখ রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ভূমি অফিসের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন অডিট কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম। এ বৈঠকে তাঁর ঘুষের চাহিদা ও সে আলোকে সবাইকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়। বৈঠকে দু-একজন নিজ অফিসের বাস্তবতা তুলে ধরে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। এতে তিনি তাদের ওপর ক্ষিপ্ত হয়ে অতিরিক্ত চাহিদা ও মোটা অঙ্কের অডিট আপত্তির হুমকি দেন। বিষয়টি অডিও রেকর্ডেও শোনা যায়।

এরই মাঝে ৭ অক্টোবর একটি ইউনিয়ন ভূমি অফিসে অডিট করে নগদে ৬০ হাজার টাকা নিয়ে অন্য অফিসে যান। সেখানে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অডিট না করেই এক সহযোগীকে নিয়ে সটকে পড়েন এ কর্মকর্তা। তবে ১১ অক্টোবর থেকে অডিটের নামে আবারও পূর্বের ন্যায় ঘুষের জন্য চাপ দিচ্ছেন ভূমি কর্মকর্তাদের। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি কুমিল্লা উত্তরে অডিট সুপারিনটেনডেন্ট থাকাকালেও তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও হয়রানির অভিযোগ ছিল।

নাম প্রকাশ না করার শর্তে ভূমি অফিসার্স কল্যাণ সমিতির একাধিক নেতা জানান, “অফিস প্রতি ৬০ হাজার থেকে ২ লাখ টাকা পর্যন্ত চাহিদা দিয়েছেন অডিট কর্মকর্তা। অনেক অনুরোধ করেছি কিন্তু তিনি সিদ্ধান্তে অটল। তাঁর চাহিদা মতো ঘুষ না দিলে অডিট আপত্তি দিয়ে হয়রানি করেন। আমরা অসহায়, আমাদের কিছুই করার নেই।”

অভিযুক্ত অডিট কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম ভূমি কর্মকর্তাদের নিয়ে গোপন বৈঠক ও ঘুষ গ্রহণের বিষয়টি স্বীকার করে সাংবাদিকদের বলেন, “হ্যাঁ আমি নেই, তবে তারা যতটা বলেছেন, আসলে ততটা না। এখানে অনেক বিষয় আছে; আমার ক্ষতি করে কি লাভ? আমার সাথে সম্পর্ক রাখুন, আপনারাও অনেক সুবিধা পাবেন।”

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 396

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…