গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

উলিপুরে প্রতিবাদী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে প্রতিবাদী সংবাদ সম্মেলন করেছেন জাতীয় সংসদীয়-২৭ (কুড়িগ্রাম- ৩) আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উলিপুর বণিক সমিতি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে ৫ পৃষ্ঠার একটি লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি শুক্রবার কুড়িগ্রাম প্রেসক্লাব হলরুমে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে আমাকে জড়িয়ে যে মিথ্যা-বানোয়াট, মানহানিকর বক্তব্য পেশ করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন-    লক্ষ্মীপুরে ৭০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

তিনি আরও বলেন, ১৫ দিনের মধ্যে তার ওই সব বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে ফৌজদারী ও দেওয়ানী আদালতে মামলা করতে বাধ্য হবো।

এই সংবাদ সম্মেলনে উপস্থিত মুক্তিযোদ্ধাদের মধ্যে আপনার সহযোদ্ধা আছে কি না সাংবাদিকগণ জানতে চাইলে তিনি বলেন, এখনও আসেনি খুব তাড়াতাড়ি উপস্থিত হবে।

অধ্যাপক এম এ মতিন এমপির যুদ্ধক্ষেত্র সম্পর্কিত বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি ১১ নম্বর সেক্টরে যুদ্ধ করেছি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…