গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছেঃ সড়ক পরিবহনমন্ত্রী

  • এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছেঃ সড়ক পরিবহনমন্ত্রী

    সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম | সংগৃহীত ছবি

Link Copied!

এসি বাসের ভাড়া সরকার নিয়ন্ত্রণ করে না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, তবে এসি বাসের ভাড়া নির্ধারণ করে দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

আজ রোববার (২৯ মার্চ) দুপুরে সচিবালয়ের সড়ক, মহাসড়ক বিভাগের সভা কক্ষে সড়ক নিরাপত্তা জোরদার সংক্রান্ত সভা শেষে তিনি এ কথা বলেন।

কয়েকটি দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা স্বস্তির হয়েছে মন্তব্য করে মন্ত্রী বলেন, অতিরিক্ত ভাড়ার বিষয়ে যেখানে অভিযোগ পাওয়া গেছে সেখানে ব্যবস্থা নেয়া হয়েছে। শুধু নন এসি নয়, এসি বাসের ভাড়া নির্ধারণের প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি জানান, আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে সেজন্য কাজ করছে সরকার।

বৈঠক শেষে কয়েকটি সিদ্ধান্ত তুলে ধরেন মন্ত্রী।

তিনি জানান, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থাকবে না। শতভাগ যাত্রী নামিয়ে গাড়ি ফেরিতে ওঠাতে হবে। সব পাবলিক পরিবহনে জিপিএস ট্রাকিং সিস্টেম থাকবে। রুট পরিবর্তন, ওভারস্পিডসহ বিভিন্ন অনিয়ম জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।

সড়ক মন্ত্রী বলেন, সরকারি হিসাবে ঈদযাত্রার ১১ দিনে সড়ক, মহাসড়ক, নৌ ও রেলপথে মোট ১৭০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মহাসড়কে ৪৭ জন, নৌপথে আচারজন রেলপথে ১৭ জন ও অন্যান্য দুর্ঘটনায় বাকিদের মৃত্যু হয়। আগের বছর ১৮৭ জনের মৃত্যু হয়েছিল।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…