গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

অজ্ঞান পার্টির খপ্পরে ৪ যাত্রী, সিরাজগঞ্জে অচেতন অবস্থায় উদ্ধার

  • অজ্ঞান পার্টির খপ্পরে ৪ যাত্রী, সিরাজগঞ্জে অচেতন অবস্থায় উদ্ধার

    হাটিকুমরুল হাইওয়ে থানা

Link Copied!

ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন উত্তরাঞ্চলের চার যাত্রী। সব কিছু কেড়ে নিয়ে মহাসড়কের পাশে ফেলে দেওয়া হয় তাদের।

শনিবার (১৮ মার্চ) সকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মহাসড়কের পাশ থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, উপজেলার ভূইয়াগাতি সেতুর পাশ থেকে অচেতন অবস্থায় চারজনকে উদ্ধার করা হয়। এরপর তাদের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

যাত্রীরা হলেন, বগুড়ার নন্দীগ্রাম উপজেলার আইজুদ্দিনের ছেলে শাহজামাল (৩৬), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়নপুর গ্রামের আজাদ ব্যাপারীর ছেলে আতাউর রহমান (৪০), জয়পুরহাট সদর উপজেলার আব্দুল হাকিমের ছেলে কাইয়ুম (২৮)। একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

ওসি ইসমাইল বলেন, কিছুটা চেতনা ফিরলে অসুস্থ একজন জানান, তাদের বহনকারী ট্রাকটি টাঙ্গাইল এলাকায় পৌঁছলে ট্রাকে থাকা একজন তাদের খেজুর খেতে দেন। ধারণা করা হচ্ছে, ওই খেজুর খেয়েই তারা অচেতন হয়ে পড়েন।

তিনি আরও বলেন, এরপর তাদের কাছে থাকা সব কিছু নিয়ে ভোরে মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে অজ্ঞান পার্টির সদস্যরা।

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সামিউল ইসলাম রনি বলেন, এ ধরনের রোগীদের সাধারণত ২৪ ঘণ্টা পর জ্ঞান ফিরে আসে। স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। আশা করছি রোববার তারা বাড়ি যেতে পারবেন।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ