গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে জনতা ফিলিং স্টেশন অভিযানে গিয়ে খালি হাতে ফিরলেন ইউএনও

Link Copied!

লক্ষ্মীপুরে জনতা ফিলিং স্টেশন (পেট্রোল পাম্প) কর্তৃপক্ষ মোটরসাইকেল আরোহীদের তেল দেওয়ার নির্ধারিত সময় বেঁধে দিয়ে এক ঘণ্টা আগেই পাম্পে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন শতাধিক মোটরসাইকেল আরোহী।

সোমবার (৩০ মার্চ) দুপুরে খবর পেয়ে জেলা শহরের দক্ষিণ তেহমুনী জনতা ফিলিং স্টেশনে (পেট্রোল পাম্প) অভিযানে এসে ফিরে যান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা ও ভূমি কমিশনার অভি দাস।

একাধিক মোটরসাইকেল আরোহী ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকর্মীদের জানান, দীর্ঘদিন ধরে দক্ষিণ তেহমুনী পেট্রোল পাম্পে সম্পূর্ণভাবে পেট্রোল ও অকটেন বিক্রি বন্ধ ছিল। হঠাৎ রোববার দিনের বেলা পাম্প কর্তৃপক্ষ তেল বিক্রি করে। সন্ধ্যা ও রাতে তেলের জন্য গেলে পাম্প ম্যানেজার মো. রাসেলসহ অন্য কর্মচারীরা নির্ধারিত সময় বেঁধে দেন—(আজ) মঙ্গলবার বেলা ১১টার দিকে তেল বিক্রি করা হবে। এজন্য আমরা সকাল ৯টার পর থেকে পাম্পে অবস্থান নিই। কিন্তু হঠাৎ ১০টার পর তারা অফিস কক্ষে তালা ঝুলিয়ে পাম্প থেকে চলে যায়।

মেসার্স জনতা ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর আলম ও তার ম্যানেজার রাসেলের মুঠোফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, খবর পেয়ে আমরা পেট্রোল পাম্পটি পরিদর্শন করি। কিন্তু পাম্প কর্তৃপক্ষকে পাওয়া যায়নি। নিয়োগপ্রাপ্ত ট্যাগ অফিসার সেখানে ছিলেন। আমরা তাকে দায়িত্ব দিয়েছি—পাম্পের সংশ্লিষ্টরা এলে যেন আমাদের অবহিত করেন।

Editor

Editor

সম্পাদক

সর্বমোট নিউজ: 340

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…