গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশের আয়োজন

Link Copied!

লক্ষ্মীপুর জেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল তিনটায় জেলার আউটার স্টেডিয়াম মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশকে ঘিরে দলীয় নেতাকর্মীরা মঞ্চ সাজানোর প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে এই সমাবেশকে ঘিরে জেলা শহর থেকে শুরু করে উপজেলা শহর গুলোতে পোস্টার, ফেস্টুন ও তোরণ দিয়ে সাজানো হয়েছে। প্রতিদিন করা হচ্ছে মাইকিং।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

 

জেলা বিএনপির আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে ও সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন), সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন ও লক্ষ্মীপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।

সমাবেশকে ঘিরে ইতিমধ্যে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। বৃহস্পতিবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীরা সমাবেশ স্থলে উপস্থিত হতে শুরু করবেন বলে দলীয় সুত্রে জানা গেছে।

সমাবেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দ্রুত সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাবেন নেতারা।

লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু বলেন, ‘নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। সমাবেশের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। আশাকরি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার আপামর হাজার হাজার জনসাধারণ আমাদের এই সমাবেশে অংশগ্রহণ করবে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…