গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

‘চাই না নামের সাথে ‘ডিভোর্স’ যুক্ত হোক, প্রয়োজনে অভিনয় ছেড়ে দেব’

Link Copied!

শিশুশিল্পী থেকে অভিনেত্রী হয়ে ওঠা পূজা চেরি তার ক্যারিয়ারের আট বছর পূর্ণ করেছেন। এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘দম’ যা নিয়ে বর্তমানে তিনি বেশ আলোচনায় রয়েছেন।

সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়ে পূজা চেরি তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা বিতর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন।

সেখানে তিনি স্পষ্ট জানান, বিয়ের পর তিনি পুরোপুরি সংসারে মন দিতে চান। সংসারের জন্য প্রয়োজনে তিনি অভিনয় ছাড়তেও দ্বিধাবোধ করবেন না।

পডকাস্টে তিনি বলেন, সম্পর্কের মূল্য আমার কাছে অনেক বেশি। আমি কখনো চাই না আমার নামের সাথে ডিভোর্স শব্দটি যুক্ত হোক। যদি সম্ভব হয়, সংসার আর অভিনয় একসঙ্গে চালিয়ে যাবো। আর যদি মনে হয় কোনোটা উনিশ-বিশ হচ্ছে, তবে আমি সংসারকে বেছে নিয়ে চলচ্চিত্র থেকে বিদায় নেব।

এই আলাপচারিতায় পূজা বিভিন্ন গুঞ্জন ও বিতর্ক নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন। বিভিন্ন সময়ে তার নাম আব্দুল আজিজ, শাকিব খান, সিয়াম আহমেদ ও আদর আজাদের সঙ্গে জড়িয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে।

তবে পডকাস্টে তিনি জানান, এ ধরনের বিষয় তার ব্যক্তিগত জীবনকে কখনোই প্রভাবিত করতে পারবে না। নতুন সম্পর্কের ইঙ্গিতও দিয়েছেন তিনি।

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখলেও, পূজার কাছে জীবনসঙ্গী ও সংসারের গুরুত্ব সর্বোচ্চ।

তিনি বলেন, সংসারের জন্য আমি নির্দ্বিধায় সব কিছু ছাড়তে পারব।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…