গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

জাতীয় নির্বাচনঃ ঢাকায় তারেকের মনোনয়ন বৈধ ঘোষণা

  • ফাইল ছবি

Link Copied!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। এদিন বগুড়া-৬ (সদর) আসনেও তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে তিনিসহ দুইজনের মনোনয়ন বৈধ ও তিনজন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান।

আজ শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইয়ে পর সেখান থেকে এ কথা জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম।

আব্দুস সালাম বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যন তারেক রহমান ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ের পর রিটার্নিং অফিসার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। আমরা আশা করি আগামী ১২ ফেব্রুয়ারির যে নির্বাচন, সেই নির্বাচনে ১৭ আসনের জনগণ আমাদের নেতা, দেশনেতা তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত করবেন। আগামী নির্বাচনে জয়লাভ করে তিনি দেশের প্রধানমন্ত্রী হয়ে আবার দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবেন।

যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে স্ত্রী ও কন্যাকে নিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান।

এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ‍উদ্দিন আহমদ জানিয়েছিলেন, তারেক রহমান বগুড়া-৬ আসনের পাশাপাশি ঢাকা-১৭ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এরপর গত ২৮ ডিসেম্বর ঢাকা-১৭ আসনের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন যাচাই-বাছাই শেষে এই আসন থেকে তরেকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ২৯ ডিসেম্বর। পরদিন থেকে বাছাই শুরু হওয়া এ কার্যক্রম চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।

মনোনয়নপত্র বাতিল হলে নিয়ম অনুযায়ী আপিলের সুযোগ পাবেন আগ্রহী প্রার্থীরা। বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল দাখিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর কমিশনের নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…