গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

এমপি হচ্ছেন লক্ষ্মীপুরের মারজিয়া বেগম 

জে এম আলী নয়ন
April 21, 2026 12:38 am
Link Copied!

লক্ষ্মীপুর:

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়ে এমপি হতে যাচ্ছেন লক্ষ্মীপুরের নারী নেত্রী মারজিয়া বেগম। জামায়াতে ইসলামীর মনোনয়নে তার নাম চূড়ান্ত হওয়ায় জেলায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।

জানা গেছে, মনোনয়ন পাওয়া ১৩ জনের মধ্যে জামায়াতে ইসলামীর আটজন রয়েছেন। তাদের মধ্যেই জায়গা করে নিয়েছেন লক্ষ্মীপুরের মারজিয়া বেগম।

তিনি লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর শহীদ ডা. ফয়েজ আহমেদের সহধর্মিণী। দীর্ঘদিন ধরে দলটির কেন্দ্রীয় নারী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন তিনি। বর্তমানে কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি হিসেবে দায়িত্বে রয়েছেন।

দলীয় সূত্র জানায়, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা এবং তৃণমূল পর্যায়ে সক্রিয় ভূমিকার কারণে তাকে এই মনোনয়ন দেওয়া হয়েছে।

এদিকে, একই তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের আরও কয়েকজন নারী নেত্রী স্থান পেলেও লক্ষ্মীপুরের প্রতিনিধি হিসেবে মারজিয়া বেগমকে ঘিরে স্থানীয় পর্যায়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের মতে, তার সংসদে যাওয়া লক্ষ্মীপুরের নারী নেতৃত্বের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…