গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

খামেনি হত্যার প্রতিবাদে করাচির মার্কিন দূতাবাসে বিক্ষোভ, নিহত অন্তত ৯

  • খোমেনি হত্যার প্রতিবাদে করাচির মার্কিন দূতাবাসে বিক্ষোভ, নিহত ৯

    সংগৃহীত ছবি

Link Copied!

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্র দূতাবাসের সামনে বিক্ষোভ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত।

আজ রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ‘জিও নিউজ’।

প্রতিবেদেনে বলা হয়, এই সহিংসতায় হতাহতের বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে করাচিতে অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একপর্যায়ে বিক্ষোভকারীরা কনস্যুলেটের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরবর্তীতে এমটি খান রোড এলাকা থেকে প্রথমে ৬টি মরদেহ ও ১০ জন আহতকে করাচির সিভিল হাসপাতালে নেওয়া হয়।

পরে হাসপাতালের ট্রমা সেন্টার জানায়, মোট ৭টি মরদেহ ও ১৮ জন আহত সেখানে আনা হয়েছে। পরবর্তীতে মৃতের সংখ্যা বেড়ে অন্তত ৯ জনে দাঁড়িয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…