গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায়, সর্বোচ্চ ফেনীতে

Link Copied!

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ করা হয়েছে ফেনীতে।

বুধবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, তেঁতুলিয়ায় সাত দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর ফেনীতে সর্বোচ্চ ৩০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ঢাকার তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

পূর্ভাবাস দিয়ে সংস্থাটি বলছে, বিরাজমান শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। পঞ্চগড়, কুড়িগ্রাম ও নীলফামারীসহ উত্তরের জেলাগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত থাকবে। শেষ রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত মাঝারি ধরণের কুয়াশা পড়তে পারে।

বৃষ্টিপাত না হলেও আগামী পাঁচ দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…