গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

আষাঢ়ী বৃষ্টিতে ভিজছে ঢাকা, ভোগান্তিতে কর্মজীবীরা

Link Copied!

গতকাল দিনভর বৃষ্টির পর রাজধানী ঢাকায় আজ বুধবার (৯ জুলাই) ভোর থেকে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছেন কর্মজীবী মানুষ। বিশেষ করে অফিসগামীদের দুর্ভোগ চরমে উঠেছে, পড়েছেন সীমাহীন বিড়ম্বনায়। কেউ ছাতা হাতে, কেউবা পুরোপুরি ভিজেই গণপরিবহনের জন্য সড়কে অপেক্ষা করছেন।

অবশ্য আবহাওয়া অধিদপ্তর আগেই জানিয়েছিল, আষাঢ়ের শেষ ভাগে বৃষ্টি বাড়তে পারে। সেই পূর্বাভাস অনুযায়ীই ভোর থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও অলিগলিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা তাদের শ্রেণিবিন্যাস অনুযায়ী ‘ভারী বৃষ্টি’র অন্তর্ভুক্ত। আজও আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মালিবাগ রেলগেট এলাকায় বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত তানজিনা বেগম বলেন, ‘কর্মস্থল মহাখালীতে, কিন্তু বৃষ্টির কারণে প্রতিটি বাসে প্রচণ্ড ভিড়। ছাতা মাথায় নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছি না। বিরতিহীন বৃষ্টিতে ছাতা থাকলেও ভিজে জুবুথুবু অবস্থা। হাজার হাজার অফিসগামী মানুষ বৃষ্টির কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন।’

মহাখালী মোড়ে গার্মেন্টকর্মী রুহুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বৃষ্টি একটু হলেই ঢাকা শহর ডুবে যায়। রাস্তায় পানি, বাসে ঠাঁই নেই, রিকশা-সিএনজির ভাড়া আকাশছোঁয়া। দেরি করলেই বেতন কাটা হয়। সব মিলিয়ে দিনটাই খারাপভাবে শুরু হয়েছে।’

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শীর্ষ সংবাদ | নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…