গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

মাঝারি শৈত্যপ্রবাহঃ পঞ্চগড়ে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রিতে

Link Copied!

দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে একদিনের ব্যবধানে তাপমাত্রা সামান্য বাড়লেও কমেনি শীতের প্রকোপ। এ জেলার ওপর দিয়ে কয়েকদিন ধরে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, গতকাল একই সময় এখানে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

আরও পড়ুন—    বিএনপি বাংলাদেশে ডামি বিরোধী দলঃ কাদের

এদিকে, রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট। ফলে শ্রমজীবীরা সময়মত কাজে যেতে পারছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বেড়ে রোদের দেখা মিললেও বিকেলের পরে আবারও বাড়ে শীতের দাপট।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাসেল শাহ্‌ বলেন, জেলার উপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে। আকাশের উপরিভাগে মেঘ ও ঘন কুয়াশা থাকায় সূর্যের তাপ ভূপৃষ্ঠে আসছে না। ফলে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ