গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

জাতীয় সংসদ নির্বাচনঃ ফের নৌকার মাঝি সাজ্জাদুল হাসান

Link Copied!

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা- ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, প্রধানমন্ত্রীর সাবেক ব্যাক্তিগত সচিব, নেত্রকোণা জেলা আ’লীগের সহসভাপতি সাজ্জাদুল হাসানকে গত রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই আসনে প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করেন।

এ আসনে সাবেক খাদ্য মন্ত্রী মরহুম আব্দুল মমিন এর সহধর্মিণী রেবেকা মমিনের মৃত্যু পর, উপ-নিবার্চনে দলীয় মনোনয়ন নিয়ে এই আসন থেকে এমপি নির্বাচিত হন তিনি।

আরও পড়ুন—    স্ত্রী-সন্তানদের আটকে রেখে ঘরে আগুন; প্রাণ গেলো দুই সন্তানের

বিগত কিছু দিন তাঁর দায়িত্ব পালনকালে এলাকায় সাধারণ জনগণের সাথে সময় দিয়েছেন বেশি। দলকে সুসংগঠিত ও এলাকার উন্নায়নে কাজ করেছেন তিনি।

বহু অসুস্থ ও দুস্থ নেতাকর্মীদের সরকারি সহায়তা পেতে সহযোগিতা করেছেন। বিগত দিনে দায়িত্বকালে নির্বাচনী এলাকায় সরকারি কিংবা দলীয় ও সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকেন। তিনি সবসময় সময়কে মূল্যায়ন করে চলেন।

মনোনয়ন পেয়ে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সকল সদস্যসহ নির্বাচনী এলাকার সকল স্তরের দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন—    নির্বাচনে বাইরে থেকে থাবা বিস্তার করে রেখেছেঃ সিইসি

ফের নৌকাকে বিজয়ী করে এলাকার উন্নায়নের ধারা অব্যাহত রাখার আহবান রাখেন তিনি।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম জানান, তিনি সবসময় সময় ও দ্বায়িত্বটাকে খুবই গুরুত্ব দেন।

আব্দুল হান্নান তালুকদার শামীম আরও বলেন, তিনি আবারো নৌকা পাওয়ায় দলের পক্ষ থেকে স্বাগত জানাই। আশাকরি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো বিপুল ভোটে জয়ী হবেন। এসময় নৌকাকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার আহবান রাখেন তিনি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ