গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

বুধবার থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা বিএনপির

Link Copied!

সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (২০ নভেম্বর) বিকেলে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, আগামী বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালিত হবে। আমি যুগপৎ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। এসময় অই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভী।

আরও পড়ুন—    তরুণ ভোটার আমাদের প্রধান টার্গেটঃ ওবায়দুল কাদের

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিএনপির ৪৮০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে রিজভী বলেন, সরকারি দল ও আওয়ামী লীগের হামলায় গত ২৪ ঘণ্টায় বিএনপির ৮০ জন নেতাকর্মী আহত হয়েছে।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের কর্মসূচি শেষ হবে মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায়।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…