গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নদীতে ভাসছিল অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলের লাশ

Link Copied!

বরিশালের মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের নাসিরহাট এলাকায় জয়ন্তী নদী থেকে প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামানের ছেলে এটিএম খালেকুজ্জামান কুশলের (৪৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার উক্ত এলাকায় নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে মুলাদী থানায় নিয়ে আসে পুলিশ।

আগামীকাল মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

প্রথমে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ হিসেবে উদ্ধার করা হয়। পরে মরদেহের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে শনাক্ত করা হয় মরদেহটি এটিএম খালেকুজ্জামানের।

আরও পড়ুন—    মজুরির দাবিতে বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, এক শ্রমিক নিহত

মুলাদী থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘অর্ধগলিত লাশটি ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। সেখানে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। লাশের সঙ্গে পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে ঢাকার সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনের ৪৬নং বাসার ঠিকানা দেওয়া হয়েছে। পিতার নাম এটিএম শামসুজ্জামান লেখা রয়েছে। পরে সূত্রাপুর থানায় যোগাযোগ করে নিশ্চিত হওয়া গেছে লাশটি অভিনেতা শামসুজ্জামানের ছেলের।’

ওসি আরও জানান, ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরে লাশ নদীতে ভাসছিল। এ কারণে লাশে পচন ধরেছে। পচনের কারণে শরীরে কোনও আঘাতের চিহ্ন আছে কিনা বোঝা যাচ্ছে না। তার পরনে শার্ট ও জিন্সের প্যান্ট ছিল।

আরও পড়ুন—    বঙ্গবন্ধুকে দেয়া ডক্টর অব ল’জ ডিগ্রি নিলেন বঙ্গবন্ধুকন্যা

সূত্রাপুর থানার ওসি মঈনুল ইসলাম বলেন, ‘মুলাদী থানার ওসি বিষয়টি জানানোর পর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। নিহত খালেকুজ্জামানের মা জানিয়েছেন, গত ২৫ অক্টোবর বাসা থেকে খুলনা যাওয়ার কথা বলে বের হয়। ২৭ অক্টোবর তার মায়ের সঙ্গে শেষ কথা বলে। ওই সময় কথা বললেও তিনি কোথায় অবস্থান করছেন তা জানায়নি বলে জানান খালেকুজ্জামানের মা। খবর পাওয়ার পর তার পরিবারের সদস্যরা মুলাদীতে রওনা হয়েছেন।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…