গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি! কারখানা সিলগালা

Link Copied!

লক্ষ্মীপুরে অবৈধ কারখানা দিয়ে খাদ্যপণ্য ও নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করার দায়ে দুইটি কারখানা মালিকের তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এরমধ্যে মতিন ফুড প্রডাক্টসের মালিক আব্দুল মতিনকে দুই লাখ টাকা ও নিউ পপুলার আইসক্রিমের মালিক মো. নুরনবীকে এক লাখ টাকা জরিামানা করা হয়।

অভিযানে কারখানাটি সিলগালা করে ৪৮০ কেজি চানাচুর, চিপস ও ঝালমুড়ি ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) বিকেলে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামিরতলি ও জেলা শহরের বাড়বাড়ি এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।

এসময় জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সুমধু চক্রবর্তী ও ভোক্তা অধিকার সংরক্ষণের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান উপস্থিত ছিলেন।

প্রশাসন সূত্র জানায়, কয়েক বছর ধরে আবদুল মতিন অবৈধভাবে কারখানা দিয়ে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মিশিয়ে মেয়াদহীন চিপস, ঝালমুড়ি ও চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছে। তার প্রতিষ্ঠানের বৈধ কাগজপত্র নেই। নির্দিষ্ট মেয়াদহীন এসব খাবার মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। এনএসআই’র তথ্যমতে অভিযান পারিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। এতে প্রতিষ্ঠানের মালিক মতিনের দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ১৫০ কেজি খোলা চানাচুর, ১৫০ কেজি খোলা চিপস ও ১৮০ কেজি খোলা ঝালমুড়ি ধ্বংস করা হয়।

এদিকে রাসায়নিক দ্রব্য, পৌরসভার লাইনের পানি দিয়ে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে এবং বিএসটিআই অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরি করে আসছে নিউ পপুলার নামে একটি প্রতিষ্ঠান। এতে যৌথ অভিযানে পপুলারের মালিক মো. নুরনবীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…