গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

১৭১ রানেই অলআউট বাংলাদেশ

Link Copied!

ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ মানেই যেন বাংলাদেশের একক আধিপত্য। অন্তত গত ১৫ বছরের পরিসংখ্যান সে কথাই বলে। তবে এবার সিরিজ হারের শঙ্কায় স্বাগতিকরা।

পরীক্ষা-নিরীক্ষার সিরিজ হলেও শেষ ম্যাচ জিতে সমতায় তা শেষ করতে চায় বাংলাদেশ। এমন ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে লাল-সবুজের দলে আজও সঙ্গী ছিল ব্যাটিং বিপর্যয়। বিশ্বকাপের আগে শেষ এই আন্তর্জাতিক ম্যাচে অভিষিক্ত অধিনায়ক শান্ত ছাড়া বড় ইনিংস খেলতে পারেনি আর কেউই। চোট থেকে ফিরে আসা এই ব্যাটারের ৭৬ রানের ইনিংসে ভর করেই শেষ পর্যন্ত ৩৪.৩ ওভারে ১৭১ রানে অলআউট বাংলাদেশ।

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। দলের ৮ রানের মধ্যে ফিরে যান ওপেনার জাকির হাসান (১) ও তানজিদ তামিম (৫)। এরপর ৩৫ রানে ফিরে যান তাওহীদ হৃদয়। নাজমুল শান্ত ফিফটি করলেও ওই ধাক্কা সামলাতে পারেনি দল। ৩৪.৩ ওভারে অলআউট হয়েছে ১৭১ রানে।

আরও পড়ুন-   রামগড়ে মাছের পোনা ও প্রদর্শনী উপকরণ বিতরণ

নাজমুল শান্তর নেতৃত্বে টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ দল শুরুর বিপর্যয় সামাল দিতে নাজমুল শান্ত এক প্রান্ত দিয়ে লড়াই করে যান। ইনজুরি কাটিয়ে ফিরে তিনি ৮৪ বলে দশটি চারের শটে ৭৬ রানের ইনিংস খেলেন।

তবে মিডল অর্ডারের অন্য ব্যাটাররা সেট হয়ে ফিরে যান। চারে নামা তাওহীদ হৃদয় ও পাঁচে নামা মুশফিক ১৮ করে রান যোগ করেন। ছয়ে নেমে মাহমুদউল্লাহ ২১ রানের ইনিংস খেলেন। এরপর শেখ মাহেদী ১৩ রান করে ফিরলে ৪০ ওভারের আগে অলআউট হয় বাংলাদেশ।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…