গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

নির্বাচনে ‘পূর্ণাঙ্গ পর্যবেক্ষক’ দল পাঠাবে না ইইউ

Link Copied!

বাজেট স্বল্পতার কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে তারা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে যোগাযোগ রাখবে এবং নির্বাচনী তথ্য সংগ্রহের জন্য ছোট আকারের বিশেষজ্ঞ দল পাঠাতে পারে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দফতরে নির্বাচন কমিশন সচিব মোঃ জাহাংগীর আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

জাহাংগীর আলম বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন জানিয়েছেন, জুলাই মাসে তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেটা ফলপ্রসূ হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ওই মেইলে তিনি আরও জানান, তাদের হেড অফিস সিদ্ধান্ত নিয়েছে ২০২৩-২৪ অর্থবছরে তাদের পূর্ণাঙ্গ একটি মিশন নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাঠানোর সঙ্গে আর্থিক বিষয় জড়িত ছিল। বাজেট স্বল্পতার কারণে তা না-মঞ্জুর করা হয়েছে বা আপাতত না পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।’

আরও পড়ুন-   বৃষ্টির পর শুরু খেলা, ম্যাচ এখন ৪২ ওভারের

তিনি বলেন, “তারা (ইইউ) ধন্যবাদ জানিয়ে আরও বলেছেন, সিইসির সঙ্গে তাদের যোগাযোগ অব্যাহত থাকবে। তারা ‘পূর্ণাঙ্গ দল’ না পাঠানোর বিষয় বলেছেন। এখানে পূর্ণাঙ্গ দলের কথা বলা হয়েছে।”

ভোটকে প্রশ্নবিদ্ধ করবে কিনা এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, “এটা সিইসি ভালো বলতে পারবেন। আর তারা ‘পূর্ণাঙ্গ’ কথাটি বলেছেন। কাজেই ছোট দল পাঠাবেন, নাকি এই দেশে যারা আছেন তারাই (পর্যবেক্ষণ) করবেন… কেননা, তারা যোগাযোগ অব্যাহত রাখার কথা বলেছেন। সিইসি আমাকে তাদের মেইলের বিষয়টি জানাতে বলেছেন। আমি সেটুকুই জানি।”

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী অক্টোবরে যুক্তরাজ্যের প্রাক পর্যবেক্ষক টিমের সঙ্গে বৈঠক আছে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…