গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

মদন থানাকে ঘিরে ৬ জুয়ারির গল্প

  • মদনে ঘর থেকে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ

    মদন থানা

Link Copied!

নেত্রকোণার মদনে মোবাইলে লুডু অ্যাপ্সের মাধ্যমে জুয়া খেলা থেকে ৬ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

গত রবিবার (২৬ মার্চ) দুপুরে তাদের মধ্য থেকে চারজনকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১ টায় মদন উপজেলার কুলিয়াটি গ্রামের মন্ডল পাড়া থেকে এসআই শাজাহান সিরাজ এর নেতৃত্বে সাত-আট জনের একটি টিম ৬ জন জুয়ারীকে আটক করে।

আরও পড়ুন-    রোকাইয়াকে বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা

এরমধ্যে নগদ আঠারো হাজার টাকার বিনিময়ে সাঈদ ও মানিক মিয়া নামে দুইজনকে পুলিশ ছেড়ে দেয় বলে জানা গেছে। কাউসার, জামাল, রাইকুলসহ বাকি চারজনকে থানায় নিয়ে গেলে পরের দিন সকালে মদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল ইসলাম থানায় গিয়ে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন।

অভিযোগ আছে, চার আসামিকে থানা হতে ছাড়িয়ে নেয়ার চেষ্টায় টাকার পরিমাণ উক্ত এসআই এর মনের মত না হওয়ায় তাদেরকে  রবিবার আদালতে প্রেরণ করেন।

এ বিষয়ে কয়েকটি ভিডিও চিত্র গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে, যেখানে কয়েকজনকে অভিযোগ করতে শোনা যায় সাইদ ও মানিক মিয়া নগদ আঠার হাজার টাকা দিতে পেরেছে বলেই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। আর বাকীরা টাকা না দিতে পারার কারণেই তাদের কে আদালতে পাঠানো হয়েছে।

মদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন কিছু জানেন না বলে জানান।

আরও পড়ুন-    মদনে সঙ্গবদ্ধ সম্ভ্রমহানি এক নারীর, থানায় মামলা

এসআই শাজাহান সিরাজ এর সাথে মুটো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমরা চারজনকে আটক করেছি আর চার জনকেই আদালতে পাঠিয়েছি। বাকী দুই জনকে ছেড়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তারা দুই জন পাহারা দিচ্ছিলো এমন সন্দেহে তাদেরকে আটক করেছিলাম, পরে আবার তাদেরকে ছেড়ে দিয়েছি। অর্থ লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান বলেন, আমরা চার জন জুয়ারীকে আটক করেছিলাম পরে রবিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। দুইজনকে রাস্তায় ছেড়ে দেওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon বিজ্ঞাপন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…