গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

এক মঞ্চে অনিল কাপুর-শেহনাজ গিলদের সঙ্গে আরিফিন শুভ

Link Copied!

বলিউডের জনপ্রিয় তারকাদের সঙ্গে একই মঞ্চে হাজির হলেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হন অনিল কাপুর, শেহনাজ গিল, ভূমি পেডনেকারের মতো বলিউড তারকারা।

বলিউড সিনেমা ‘থ্যাংক ইউ ফর কামিং’র উদ্বোধনী প্রদর্শনী হয়েছে এবারের আসরে। সেই আয়োজনে সিনেমাটির কলাকুশলীদের সঙ্গে আমন্ত্রণ জানানো হয়েছিল বিভিন্ন দেশের তারকাদেরও। সেখানে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছিলেন আরিফিন শুভ। তিনিও সেখানে বলিউড তারকাদের সঙ্গেই হাজির হন।

আরও পড়ুন-   রামগড়ে ক্রীড়া সামগ্রী বিতরণ

এ প্রসঙ্গে আরিফিন শুভ বলেন, ‘উৎসব কর্তৃপক্ষ আমাকে এই আয়োজনে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিল। বিভিন্ন দেশের তারকাদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লেগেছে।’

আরিফিন শুভ ‘মুজিবঃ একটি জাতির রূপকার’ চলচ্চিত্র নিয়ে অংশ নিয়েছেন উৎসবটিতে। তিনি ছাড়াও সিনেমাটির শিল্পী হিসেবে বাংলাদেশ থেকে এ উৎসবে যোগ দিয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও নুসরাত ফারিয়া।

‘থ্যাংক ইউ ফর কামিং’ মুক্তি পাবে আগামী ৬ অক্টোবর। করণ বুলানির পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাধিকা আনন্দ ও প্রশস্তি সিং। সিনেমাটিতে অভিনয় করেছেন ভূমি পেডনেকার, শেহনাজ গিল, ডলি সিং, কুশা কপিলা ও শিবানী বেদী। রিয়া কাপুর এবং একতা কাপুর প্রযোজিত এ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…