গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

এ বছর বিপিসি লাভ করেছে ১২৬৪ কোটি টাকা: সিপিডি

Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন দাবি করছেন এ বছর বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তেল বিক্রি করে ১ হাজার ২৬৪ কোটি টাকা লাভ করেছে।

আজ বুধবার (১০ আগস্ট)রাজধানীতে সিপিডির কার্যালয়ে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এখন এড়ানো যেত কি? শীর্ষক আলোচনা সভায় ‍তিনি এ দাবি করেন। তবে বিপিসির কীভাবে এতো টাকা লাভ হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সিপিডির নির্বাহী পরিচালক।

ড. ফাহমিদা খাতুন বলেন,অর্থ মন্ত্রণালয় থেকে তথ্য পেয়েছেন যে, ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৬ বছরে ৪৬ হাজার ৮৫৮ কোটি টাকা লাভ করেছে বিপিসি।

সিপিডির নির্বাহী পরিচালক বলেন, সম্প্রতি সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কমছে। কিন্তু আমাদের দেশে বাড়ানো হয়েছে।

কোনো দেশের সঙ্গে তুলনা করতে হলে সে দেশের মাথাপিছু আয়ও দেখতে হবে মন্তব্য করে তিনি বলেন, নেপাল ও শ্রীলঙ্কা ছাড়া কোথাও তেলের দাম বাড়তি নেই। ভিয়েতনামে প্রতি লিটার ডিজেলের দাম ৯৭ দশমিক ৯ টাকা। হংকংয়ে জ্বালানি তেলের দাম আমাদের থেকে বেশি। কিন্তু সেখানে মাথাপিছু আয় ৪৯ হাজার ৬৬০ ডলার। আর আমাদের ২ হাজার ৫০৩ ডলার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জ্বালানি ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন, কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব আনোয়ার ফারুক, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেমসহ আরও অনেকে।

শীর্ষসংবাদ/নয়ন

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…