গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

লক্ষ্মীপুরে স্ত্রী ও শ্বশুরকে কুপিয়ে হত্যা

Link Copied!

লক্ষ্মীপুরের রামগতির চর বাদাম এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে স্ত্রী রাশেদা বেগম (২২) ও শ্বশুর আবুল বাশারকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে জামাতার বিরুদ্ধে। পারিবারিক কলহের জেরে রাশেদার স্বামী সুমন (৩২) এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চর বাদাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শাশুড়ী আঙ্কুরের নেছা (৪৫) গুরুতর আহত হয়েছেন। তাকে সংকটাপন্ন অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-   উন্নয়ন কার্যক্রমে জনগণকে আরও সম্পৃক্ত করতে হবে

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইমস এন্ড অপস) হাসান মোস্তফা দুই জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, সুমন তার শ্বশুর আবুল বাশারের কাছ থেকে যৌতুক দাবি করতো। এই বিষয়টি নিয়েই স্ত্রী-শ্বশুর এবং শাশুড়িকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে ঘটনাস্থলেই স্ত্রী রাশেদা ও শ্বশুর আবুল বাশার নিহত হন। এসময় গুরুতর আহত হন শাশুড়ি।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

 

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

শীর্ষ সংবাদ ডেস্ক

সর্বমোট নিউজ: 1081

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ
  • আমাদেরকে ফলো করুন…