গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

সংসদে উঠল সাইবার নিরাপত্তা বিল, যাচাই-বাছাইয়ের জন্য গেল সংসদীয় কমিটিতে

Link Copied!

জাতীয় সংসদে পেশ করা হয়েছে সাইবার নিরাপত্তা বিল (সিএসএ)। পরে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য পাঠানো হয়েছে সংসদীয় কমিটিতে।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রস্তাবিত আইনটি সংসদে উপস্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আরও পড়ুন-   সেতু নির্মাণে ভুল নকশায় প্রধানমন্ত্রীর ক্ষোভ

বিলটি উত্থাপনের আপত্তি করেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম। কিন্তু সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। পরে বিলটি অধিকতর পরীক্ষা করে পাঁচ কর্মদিবসের মধ্যে সংসদে রিপোর্ট দেওয়ার জন্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

ডিজিটাল নিরাপত্তা আইনকে ‘রূপান্তর’ এবং ‘আধুনিকায়ন’ করে ‘সাইবার নিরাপত্তা আইন’ করা হচ্ছে। এতে বিদ্যমান আইনের কিছু ধারা সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। গত ২৮ আগস্ট মন্ত্রিসভা সিএসএর চূড়ান্ত খসড়া অনুমোদন করে।

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন