গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অন্যান্য
  2. অর্থ ও বাণিজ্য
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. কৃষি ও প্রকৃতি
  7. খেলাধুলা
  8. গণমাধ্যম
  9. চাকরি
  10. জাতীয়
  11. ধর্ম
  12. নির্বাচন
  13. প্রবাসের খবর
  14. ফিচার
  15. বিজ্ঞান ও প্রযুক্তি
  16. বিনোদন
  17. বিশেষ প্রতিবেদন
  18. রাজনীতি
  19. শিক্ষাঙ্গন
  20. শেখ হাসিনার পতন
  21. সম্পাদকীয়
  22. সারাদেশ
  23. স্বাস্থ্য
  24. হট আপ নিউজ
  25. হট এক্সলুসিভ
  26. হাই লাইটস

উলিপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Link Copied!

কুড়িগ্রামের উলিপুরে ২১ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গুনাইগাছ ইউনিয়নে জুম্মাহাট কবরস্থান এলাকায় অভিযান চালায় উলিপুর থানা পুলিশের একটি দল। এস আই আতিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ইজি বাইক অটো চার্জার গাড়িতে তল্লাশি চালিয়ে ২১ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা বলে জানায় পুলিশ।

আরও পড়ুন-   কাস্টমসের গুদাম থেকে ৫৫ কেজি স্বর্ণ গায়েব, মামলা

পুলিশ সুত্রে জানা যায়, জেলার নাগেশ্বরী উপজেলা থেকে গাঁজার একটি বড় চালান উলিপুর হয়ে পাশ্ববর্তী গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে পুলিশ জুম্মাহাটে অবস্থান নিয়ে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ের ধনীগাগলা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে শফিকুল (২৮) ও নেওয়াশী ইউনিয়নের পূর্ব গ্রাম এলাকার পনির উদ্দিনের ছেলে হাফিজুর (৩৫) সহ উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকার রোস্তম আলীর ছেলে মাসুদ (২২) কে গ্রেফতার করে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সাথে কথা হলে তিনি বলেন, ‘মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
সর্বশেষ