ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত লিলি নিকোলসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়।
আরও পড়ুন- ‘কথা বলার সময় নেই, একটাই কাজ সরকারের বিদায়’
বৈঠকে কানাডীয় দূতাবাসের প্রধান রাজনৈতিক কর্মকর্তা ব্রাডল কোটালি উপস্থিত আছেন।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন


