গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত, নিবন্ধন নং ১১৪
  1. অনিয়ম
  2. অন্যান্য
  3. অর্থ ও বাণিজ্য
  4. আইন-বিচার
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরি
  11. জাতীয়
  12. ধর্ম
  13. নির্বাচন
  14. প্রবাসের খবর
  15. ফিচার
  16. বিজ্ঞান ও প্রযুক্তি
  17. বিনোদন
  18. বিশেষ প্রতিবেদন
  19. রাজনীতি
  20. শিক্ষাঙ্গন
  21. শেখ হাসিনার পতন
  22. সম্পাদকীয়
  23. সারাদেশ
  24. স্বাস্থ্য
  25. হট আপ নিউজ
  26. হট এক্সলুসিভ
  27. হাই লাইটস

ঠাকুরগাঁওয়ে রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার একটি ইউনিয়নে কয়েক দিনের বৃষ্টিতে রাস্তাটি কাদামাটিতে একাকার হয়ে যাওয়ায় হেঁটে যেতেও দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীকে। উপজেলার নারগুন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহলদার এলাকার কাঁচা রাস্তা পাকা না হওয়ায় রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (১১ জুলাই) বিকালে মহলদার এলাকার কাঁচা রাস্তায় ধানের চারাগাছ লাগিয়ে প্রতিবাদ জানান তারা।

স্থানীয়রা জানান, প্রায় দুই কিলোমিটার রাস্তাটি গ্রামের ভেতর দিয়ে চলে গেছে। বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা সেটি পাকা করার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা হয়নি। দুর্ভোগ আর কষ্ট করে এই রাস্তায় চলাচল করছেন গ্রামের লোকজন।

আরও পড়ুন-   বিএনপি নতুন ষড়যন্ত্রে মেতেছেঃ স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় আরও জানান, তারা তাদের পূর্বপুরষদের আমল হতে দেখে আসছেন উক্ত রাস্তাটি কাঁচা। রাস্তাটি কেউ পাকা করে দেয়নি। তারা সরকারের কাছে পাকা করার দাবি জানিয়েছেন।

নারগুণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, ‘বিষয়টাকে আমি একপ্রকার ফান হিসেবে দেখছি। কারণ বৃষ্টির দিন রাস্তায় কাদা হতেই পারে। আমার নিজের বাসায় যাওয়ার রাস্তায়ও এমন কাদা হয়েছে যে, একটা মোটরসাইকেল নিয়ে প্রবেশের সুযোগ নেই। তবুও আমি মেম্বারকে বলেছি, সেখানে দুই গাড়ি রাবিশ ফেলে দেয়ার জন্যে।’

শীর্ষসংবাদ/নয়ন

biggapon ad advertis বিজ্ঞাপন এ্যাড অ্যাডভার্টাইজ

জে এম আলী নয়ন

জে এম আলী নয়ন

সাব এডিটর

সর্বমোট নিউজ: 6252

Share this...
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বে-আইনি।
আরও দেখুন
  • আমাদেরকে ফলো করুন…